ঢাকা | বঙ্গাব্দ

নিখোঁজ: ১৫ দিন পেরিয়েও মিলেনি কিশোর মোহাম্মদ সম্পদের সন্ধান

  • নিউজ প্রকাশের তারিখ : ১৩ জুলাই, ২০২৬
নিখোঁজ: ১৫ দিন পেরিয়েও মিলেনি কিশোর মোহাম্মদ সম্পদের সন্ধান ছবির ক্যাপশন: মোহাম্মদ সম্পদের
ad728

স্টাফ রিপোর্টার

নোয়াখালীর হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের রাজার হাওলা গ্রামের বাসিন্দা মোহাম্মদ সম্পদ (১৫) নামে এক কিশোর গত ১৭ জুন ২০২৬ থেকে নিখোঁজ রয়েছে। দীর্ঘদিন ধরে আত্মীয়-স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরিবার সূত্রে জানা যায়, গত ১৭ জুন দুপুর আনুমানিক ১২টার দিকে সম্পদকে একটি ট্রলারে রেখে তার বাবা চেয়ারম্যান ঘাটে মাছ বিক্রি করতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি দেখেন, সম্পদ ট্রলারে নেই। এরপর সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হলেও তার কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ কিশোরের পিতা জামসেদ উদ্দিন এবং মাতা শাহিনুর বেগম। তাদের স্থায়ী বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের রাজার হাওলা গ্রামে।

সম্পদের বয়স প্রায় ১৫ বছর। তার উচ্চতা প্রায় ৪ ফুট ২ ইঞ্চি, গায়ের রং শ্যামলা এবং মাথার চুল ছোট।

যদি কোনো সহৃদয় ব্যক্তি মোহাম্মদ সম্পদের সন্ধান পেয়ে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ:

  • জামসেদ উদ্দিন (পিতা): ০১৩০৮০১০৯৪৫
  • শাহিনুর বেগম (মাতা): ০১৩০৮০১০৯৪৬
  • এসআই (নিরস্ত্র) মো. আবদুস সালাম, হাতিয়া থানা: ০১৭১২৫২৪২৪২

নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
জামায়াতই একমাত্র দল যারা দেশের মানুষকে মুক্তির পথ দেখাতে পার

জামায়াতই একমাত্র দল যারা দেশের মানুষকে মুক্তির পথ দেখাতে পার