ঢাকাস্থ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বাসিন্দাদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে হাতিয়া দ্বীপ সমিতির ইফতার মাহফিল। শুক্রবার বিকেল ৫টা থেকে রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে এ আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন নোয়াখালী-৬ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল আজিম এবং বর্তমান সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল মাসউদ এমপি।
এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মাহফুজুল হক, সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় নেতা শাহনেওয়াজ, হাতিয়া দ্বীপ কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাস্টার তোফায়েল আহমেদ, বিশিষ্ট সাহিত্যিক নঈম শামীম খান এবং হাতিয়া ছাত্র ফোরামের সভাপতি আবদুর রব নাসিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাতিয়া দ্বীপ সমিতির সভাপতি ডা. জাহেদুর রহমান এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার যতন।
ইফতার মাহফিলে হাতিয়া থেকে আগত ও ঢাকায় বসবাসরত বিভিন্ন পেশার প্রায় এক হাজার মানুষ অংশ নেন।
হাতিয়ার কথা