ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রাম–হাতিয়া রুটে চলাচল করবে এম ভি টেকনাফ ও এম ভি মালঞ্চ

  • নিউজ প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
চট্টগ্রাম–হাতিয়া রুটে চলাচল করবে এম ভি টেকনাফ ও এম ভি মালঞ্চ ছবির ক্যাপশন:
ad728

হাতিয়া দ্বীপের মানুষের জন্য এসেছে আরেকটি সুখবর। এখন থেকে চট্টগ্রাম ↔ হাতিয়া নৌরুটে নিয়মিত চলাচল করবে দুটি যাত্রীবাহী জাহাজ— এম ভি টেকনাফ এবং এম ভি মালঞ্চ।

জানা গেছে, আগামী বৃহস্পতিবার থেকে বহু প্রতীক্ষিত এম ভি টেকনাফ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। দীর্ঘদিনের প্রত্যাশার পর এ উদ্যোগ হাতিয়াবাসীর যাতায়াতে নতুন স্বস্তি ও গতি এনে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

একসাথে এম ভি মালঞ্চ ও এম ভি টেকনাফ চালু হওয়ায় যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে কমবে। ফলে চট্টগ্রাম ও হাতিয়ার মধ্যে যোগাযোগ ব্যবস্থা হবে আরও সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য।

হাতিয়া দ্বীপের মানুষের জন্য এটি সত্যিই আনন্দের সংবাদ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যাত্রীসাধারণ সফল ও নিরাপদ যাত্রা কামনা করেছেন।

নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স