হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের মানিক বাজারে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে হান্নান মাসউদের নেতাকর্মীদের ওপর বিএনপির হামলার অভিযোগ উঠেছে।
আজ রাত প্রায় ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন সোহাগ, মজিব, সাইফুল ইসলাম সিপন ও নেয়ামত উল্যাহ।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
হাতিয়ার কথা