ঢাকা | বঙ্গাব্দ

হাতিয়ায় ১৫ দিন লোডশেডিং এর শঙ্কা

  • নিউজ প্রকাশের তারিখ : ৯ নভেম্বর, ২০২৬
হাতিয়ায় ১৫ দিন লোডশেডিং এর শঙ্কা ছবির ক্যাপশন: হাতিয়ায় ১৫ দিন লোডশেডিং এর শঙ্কা
ad728


নিজস্ব প্রতিবেদক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় আগামী ১০ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের একটি জেনারেটরের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হবে। এ সময়ে দ্বীপের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে লোডশেডিং হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর দপ্তর, বিক্রয় ও বিতরণ বিভাগ-হাতিয়া থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাতিয়া দ্বীপ অঞ্চলে বিদ্যুৎ উৎপাদনকারী একমাত্র প্রতিষ্ঠান দেশ এনার্জি হাতিয়া বিদ্যুৎ কেন্দ্রের একটি জেনারেটরের বার্ষিক নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজ ১০ নভেম্বর থেকে শুরু হবে। কাজটি সম্পন্ন করতে আনুমানিক ১৫ দিন সময় প্রয়োজন হবে। এ সময় জেনারেটরটি বন্ধ থাকায় বিদ্যুৎ কেন্দ্রটির মোট সরবরাহক্ষমতা কমে ৫ দশমিক ৫ মেগাওয়াটে নেমে আসবে।

এতে ১০ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহকৃত ৫ দশমিক ৫ মেগাওয়াট লোডের বিপরীতে বিদ্যুৎ বিভাগের আওতাধীন ১১ কেভির ১০টি ফিডারে প্রতিদিন গড়ে ২ থেকে ২ দশমিক ৫০ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি দেখা দিতে পারে। ফলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে লোডশেডিং দিতে হতে পারে।

রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে সাময়িক এ অসুবিধার জন্য বিদ্যুৎ গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
হাতিয়ায় প্যাডেলচালিত রিকশাচালককে অটোরিকশা উপহার দেওয়ার উদ

হাতিয়ায় প্যাডেলচালিত রিকশাচালককে অটোরিকশা উপহার দেওয়ার উদ