ঢাকা | বঙ্গাব্দ

চানন্দীতে ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : ১২ মার্চ, ২০২৬
চানন্দীতে ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: ছবি: হাতিয়ার কথা
ad728

হাতিয়া কথা ডেস্ক:
নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নে ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টার দিকে হাতিয়া থানার মোরশেদ বাজার তদন্ত কেন্দ্রের উদ্যোগে চানন্দী ইউনিয়নের দরবেশ বাজারস্থ ইউনিয়ন পরিষদ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিএনপি, এনসিপি ও জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এতে আনুমানিক ১৪০ থেকে ১৫০ জন মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা দল-মত নির্বিশেষে চানন্দী ইউনিয়নের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশের সাথে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও সাধারণ জনগণের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বক্তারা আরও বলেন, মাদক, চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে সচেতন থাকতে হবে এবং কোনো অপরাধমূলক তথ্য পাওয়া গেলে দ্রুত পুলিশকে জানাতে হবে।

সভায় উপস্থিত স্থানীয় বাসিন্দারাও এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সেগুলোর সমাধানে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন।


নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাতিয়ায় প্রতিবাদী মিছিলের প্রস্তুতিকালে হামলার অভিযোগ, আহত ২

হাতিয়ায় প্রতিবাদী মিছিলের প্রস্তুতিকালে হামলার অভিযোগ, আহত ২