মোঃএনায়েত হোসেন
নোয়াখালী ব্যুরো
নোয়াখালীর সদর উপজেলার ১০ নম্বর অশ্বদিয়া ইউনিয়নে ছাত্রদলের নবনির্বাচিত কমিটি নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ। এ ঘটনায় সাইফুল ইসলাম উজ্জ্বলসহ অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে অশ্বদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের প্রধান সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,সদর উপজেলার ১০ নম্বর অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি হাসান ও সাধারণ সম্পাদক মাহিদের নেতৃত্বে নেতাকর্মীরা বিজয় মিছিল নিয়ে যাচ্ছিলেন। এ সময় পদবঞ্চিত সভাপতি প্রার্থী সাগরের নেতৃত্বে প্রায় ৪০ থেকে ৫০ জন লাঠিসোঁটা ও লোহার পাইপ নিয়ে মিছিলে হামলা চালায় বলে অভিযোগ করেন।
হামলায় সাইফুল ইসলাম উজ্জ্বলসহ আরও দুজন আহত হন। আহতদের মধ্যে একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে ১০ নং অশ্বদিয়া ইউনিয়নের সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন সাগর অভিযোগ করে বলেন,আমরা ডিবি পুলিশের উপস্থিতিতে অশ্বদিয়া ইউনিয়ন পরিষদের সামনে প্রতিবাদ মিছিল বের করি এবং আমরা রাস্তায় বসে অবস্থান নিলে তাদের লোকজন আমাদের উস্কানি মূলক কথা বলে এক পর্যায় তারা আমাদের উপর লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে আসি আমাদের উপর হামলা করে এ সময় হামলাকারীরা সড়কের পাশে থাকা খালেদা জিয়া ও তারেক রহমানের ব্যানার ভাঙচুর করে আমাদের নাম জড়িয়ে দেয়।আমরা এই নতুন কমিটি বাতিল চাই।
এদিকে ছাত্রদল নেতা উজ্জ্বল আহত হওয়ার পর অশ্বদিয়া গালর্স হাই স্কুল এন্ড কলেজের সামনে জড় হয়ে দিনমনি বাজার উদ্দেশ্যে মিছিল নিয়ে আসে। এসময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৩ জন গুরুতর আহত হন।
এদিকে অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন সাগর অভিযোগ করে বলেন, আমরা যারা দূর্সময়ে আওয়ামীলীগের সময় রাজপথে থাকি মারপিট,মামলা, হামলা খেয়ে রাস্তায় টিকে আছি। আমাদের বাদ দিয়ে ৫ই আগষ্টের পর হঠাৎ করে বিএনপির মিছিল বের করে রাস্তায় এবং বিএনপির নাম বিক্রি করে চাঁদাবাজি,সন্ত্রাসী,ইয়াবা ব্যবসা করে তাদের কিভাবে ১১ দিনের মধ্যে অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের নতুন কমিটি দেয় নাসির ভাই।তাই আমাদের দাবি এই নতুন কমিটি বাতিল করে আবার নতুন করে যাচাই-বাছাই করে ছাত্রদলের কমিটি দেয়া হোক।
অন্য দিকে ১০নং অশ্বদিয়া ইউনিয়নের ছাত্রদলের নিবনির্বাচিত কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুমুর রহমান শাকিব অভিযোগ করে বলেন,আমাদের নতুন ছাত্রদলের কমিটির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।আমরা তার তীব্র নিন্দা জানায়। নতুন করে অশ্বদিয়া ইউনিয়নের যে কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন ভাই তা সঠিক কমিটি হিসেবে সিদ্ধান্ত নিয়েছে।তাই আজ আমরা সবাই বিকেলে আনন্দ মিছিল বের করতে চাইলে তারা আমাদের লোকজনের উপর হামলা চালায়। আমরা তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি।
খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুরো এলাকায় উত্তেজনা কিছুটা নিয়ন্ত্রণে আসে।
পরে অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের নতুন কমিটি আনন্দ মিছিল বের করে দিনমনি বাজারে।
হাতিয়ার কথা