নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে রাজধানী ঢাকায় সরাসরি ও নির্ভরযোগ্য বাস সার্ভিস চালুর জোরালো দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, নোয়াখালীর ঐতিহ্যবাহী ও অভিজ্ঞ পরিবহন প্রতিষ্ঠান একুশে এক্সপ্রেস-কে হাতিয়া–ঢাকা রুটে দ্রুত চালু করা হোক।
স্থানীয়দের মতে, বর্তমানে হাতিয়া থেকে ঢাকায় যাতায়াত অত্যন্ত কষ্টসাধ্য ও অনিশ্চিত। নির্ভরযোগ্য পরিবহন ব্যবস্থা না থাকায় শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও রোগীরা নিয়মিত ভোগান্তির শিকার হচ্ছেন। জরুরি চিকিৎসা, শিক্ষা ও কর্মসংস্থানের প্রয়োজনে রাজধানীর সঙ্গে একটি নিরাপদ, আরামদায়ক ও নিয়মিত যোগাযোগব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তারা মনে করেন।
তারা জানান, অভিজ্ঞ ও বিশ্বস্ত পরিবহন সেবা চালু হলে যাত্রাপথ হবে আরও নিরাপদ, সময় সাশ্রয়ী এবং যাত্রীবান্ধব। এতে হাতিয়ার সাধারণ মানুষের জীবনমান উন্নত হওয়ার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।
হাতিয়াবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পরিবহন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে এবং হাতিয়া–ঢাকা রুটে একটি স্থায়ী ও নির্ভরযোগ্য বাস সার্ভিস চালু করবে।
হাতিয়ার কথা