নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে আব্দুর রব শাহারাজ নির্বাচিত হয়েছেন।
সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন ও সহশিক্ষা কার্যক্রমে নতুন মাত্রা যোগ হবে।
নবনির্বাচিত সভাপতি আব্দুর রব শাহারাজ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেছেন এবং শিক্ষার মান উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।