ঢাকা | বঙ্গাব্দ

নোয়াখালীতে শেখ হাসিনার প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল, গ্রেফতার ৩

  • নিউজ প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালীতে শেখ হাসিনার প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল, গ্রেফতার ৩ ছবির ক্যাপশন:
ad728

নোয়াখালীর মাইজদীতে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগ। মিছিল শেষে মিছিলে অংশ নেয়া তিনজনকে গ্রেফতার করে সুধারাম থানা পুলিশ। তবে তাৎক্ষণিক পুলিশ তাদের নাম পরিচয় প্রকাশ করতে পারেনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে মাইজদী প্রধান সড়কের হোয়াইট হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি নোয়াখালী- আসনের সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহানের বাসা সংলগ্ন রশিদ কলোনির সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক একরামুল হক বিপ্লব জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক সুজন এই মিছিলের আয়োজন করে বলে জানা গেছে। সেখানে উপস্থিত নেতাকর্মীরা পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেয়।

জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ওমর ফারুক টপি ইনকিলাবকে বলেন,কার্যক্রম নিষিদ্ধ দল একটি ঝটিকা মিছিল করেছে প্রধান সড়কে।তবে সেটা এমপি শাহজাহানের বাসার সামনে নয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আজ সকালে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের একটি গ্রুপ শহরে মিছিল করে। পরবর্তীতে মিছিলে থাকা তিনজনকে গ্রেফতার করা হয়।পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 


নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নোয়াখালীতে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড়

নোয়াখালীতে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড়