স্টাফ রিপোর্টার
হাতিয়া-চেয়ারম্যান ঘাট নৌপথে আগামীকাল শনিবার (২৫ জুলাই) ফেরি মহানন্দা ডাবল ট্রিপে চলাচল করবে। এদিন চেয়ারম্যান ঘাট থেকে হাতিয়ার উদ্দেশে প্রথম ট্রিপ ভোর ৪টা ৩০ মিনিটে এবং দ্বিতীয় ট্রিপ দুপুর ২টায় ছেড়ে যাবে। অন্যদিকে, হাতিয়া থেকে চেয়ারম্যান ঘাটের উদ্দেশে প্রথম ট্রিপ সকাল ১০টা ৩০ মিনিটে এবং দ্বিতীয় ট্রিপ সন্ধ্যা ৬টায় ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
তবে গাড়ি লোড-আনলোড, জোয়ার-ভাটা এবং নৌপথের সার্বিক পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা আগে বা পরে ফেরি ছেড়ে যেতে পারে বলে জানানো হয়েছে।
এ ছাড়া যান্ত্রিক ত্রুটি কিংবা বৈরী আবহাওয়ার কারণে প্রয়োজন হলে কর্তৃপক্ষ সময়সূচি পরিবর্তন বা বাতিল করতে পারে। এ কারণে যাত্রী ও যানবাহন চালকদের নির্ধারিত সময়ের আগেই ঘাটে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
হাতিয়ার কথা