আবিদ উল্যাহ জাকের, হেড অফ মাল্টিমিডিয়া- হাতিয়ার কথা
২০২৬ সালের আলিম পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেয়েছেন নোয়াখালীর হাতিয়া রহমানিয়া ফাজিল মাদরাসার শিক্ষার্থী মোহাম্মদ সাব্বির। মূল ফলাফলে তিনি এ গ্রেড পেয়েছিলেন। তবে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পর তাঁর ফল পরিবর্তন হয়ে জিপিএ-৫ হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর সাব্বিরের এ সাফল্যের বিষয়টি জানা যায়। ফল পরিবর্তনের খবরে আনন্দিত সাব্বির ও তাঁর পরিবার।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সাব্বির বলেন, “প্রথম ফল প্রকাশের পর প্রত্যাশিত ফল না পাওয়ায় কিছুটা হতাশ হয়েছিলাম। তবে নিজের পরীক্ষার উত্তর নিয়ে আত্মবিশ্বাস ছিল। তাই পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করি। শেষ পর্যন্ত ফল পরিবর্তন হয়ে জিপিএ-৫ পাওয়ায় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এ অর্জন আমার জন্য অনেক আনন্দের। যাঁরা আমাকে উৎসাহ ও সহযোগিতা করেছেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতে উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে আরও ভালো কিছু করতে চাই।”
সাব্বিরের এ সাফল্যে তাঁর পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। প্রথম ফলাফলে এ গ্রেড পাওয়ার পর পুনর্নিরীক্ষণের আবেদন করে জিপিএ-৫ অর্জন করায় তাঁর এ সাফল্য বিশেষভাবে আলোচনায় এসেছে।
হাতিয়ার কথা