ঢাকা | বঙ্গাব্দ

হাতিয়ার কৃতি সন্তান সাবেক জেলা ছাত্রদল নেতা রাশেদ উদ্দিন (ফকির রাশেদ)-এর ১২তম মৃত্যুবার্ষিকী

  • নিউজ প্রকাশের তারিখ : ২ জুলাই, ২০২৬
হাতিয়ার কৃতি সন্তান সাবেক জেলা ছাত্রদল নেতা রাশেদ উদ্দিন (ফকির রাশেদ)-এর ১২তম মৃত্যুবার্ষিকী ছবির ক্যাপশন: রাশেদ উদ্দিন (ফকির রাশেদ)
ad728

নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও হাতিয়ার কৃতি সন্তান মরহুম মো. রাশেদ উদ্দিন (ফকির রাশেদ)-এর আজ ১২তম মৃত্যুবার্ষিকী।

২০১৪ সালের এই দিনে হাতিয়া থেকে নোয়াখালী জেলা শহর মাইজদীর উদ্দেশে যাওয়ার পথে সুবর্ণচরের তোতা মিয়া বাজার সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ