ঢাকা | বঙ্গাব্দ

হান্নান মাসউদের টকশোর বক্তব্য ঘিরে জামায়াত কর্মীদের ক্ষোভ, সামাজিক মাধ্যমে চলছে সমালোচনা

  • নিউজ প্রকাশের তারিখ : ২৬ জুলাই, ২০২৬
হান্নান মাসউদের টকশোর বক্তব্য ঘিরে জামায়াত কর্মীদের ক্ষোভ, সামাজিক মাধ্যমে চলছে সমালোচনা ছবির ক্যাপশন: হান্নান মাসউদ এমপি
ad728

নিজস্ব প্রতিবেদক:

স্টার নিউজ টেলিভিশনের একটি টকশোতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হান্নান মাসউদের দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা দেখা দিয়েছে। বিশেষ করে জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে তাঁর মন্তব্যের পর ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতের অনেক নেতাকর্মী ও সমর্থক।

টকশোতে হান্নান মাসউদ বলেন, ‘জোটে যাওয়া ভুল ছিল, সেটা বলব না। পরিবেশ-পরিস্থিতি আমাদের সেদিকে নিয়ে গেছে। তবে জোটে নির্বাচনে না যেতে পারলে আরও ভালো হতো।’ তাঁর দাবি, জোটের বাইরে থেকে নির্বাচন করতে পারলে এনসিপি অন্তত তিন-চারটি আসনে জয়ী হতে পারত।

তাঁর এই বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের তীর্যক মন্তব্য দেখা যাচ্ছে। কেউ কেউ তাঁর বক্তব্যের সমালোচনা করছেন, আবার কেউ বিষয়টিকে রাজনৈতিক বাস্তবতার আলোকে দেখার আহ্বান জানাচ্ছেন।

এদিকে সমর্থকদের একটি অংশ বলছে, একটি রাজনৈতিক দল স্বাভাবিকভাবেই নিজেদের শক্তিতে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার আকাঙ্ক্ষা পোষণ করতে পারে। তবে প্রয়োজন ও রাজনৈতিক পরিস্থিতির কারণে দলগুলো কৌশলগতভাবে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেয়। ফলে জোটে অংশ নেওয়ার পরও ভবিষ্যতে এককভাবে নির্বাচনের আকাঙ্ক্ষা প্রকাশ করাকে অস্বাভাবিক হিসেবে দেখার সুযোগ নেই।

আলোচকদের মতে, হান্নান মাসউদের বক্তব্যে তিনি জোটে যাওয়াকে ভুল বলেননি কিংবা জোটের শরিকদের অবদান অস্বীকার করেননি। বরং রাজনৈতিক পরিস্থিতির কারণে জোটে অংশ নেওয়ার বিষয়টি স্বীকার করেই ভবিষ্যতে এককভাবে নির্বাচনের আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন। তবে তাঁর বক্তব্যের ব্যাখ্যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স