ঢাকা | বঙ্গাব্দ

হাতিয়ায় কোস্ট গার্ড-পুলিশের যৌথ অভিযানে ৩ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

  • নিউজ প্রকাশের তারিখ : ২৬ মার্চ, ২০২৬
হাতিয়ায় কোস্ট গার্ড-পুলিশের যৌথ অভিযানে ৩ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক ছবির ক্যাপশন:
ad728
হাতিয়ার কথা ডেস্ক:
নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) ভোর আনুমানিক ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও হাতিয়া থানা পুলিশের সমন্বয়ে উপজেলার হাফাজিয়া বাজার এবং হাতিয়া বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে সন্দেহভাজনদের তল্লাশি চালিয়ে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুইজন মাদক কারবারিকে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা বলে জানানো হয়েছে।

পরবর্তীতে জব্দকৃত গাঁজা এবং আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড আরও জানায়, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
ঢাবিতে একাডেমিক কৃতিত্বে ‘দ্বীপতরী পদক’ পেলেন মেহের আফরোজ প্

ঢাবিতে একাডেমিক কৃতিত্বে ‘দ্বীপতরী পদক’ পেলেন মেহের আফরোজ প্