ঢাকা | বঙ্গাব্দ

হাতিয়ায় আসছে সারা এক্সপ্রেস: ওছখালীতে কাউন্টার, প্রতিদিন দুই ট্রিপের পরিকল্পনা

  • নিউজ প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
হাতিয়ায় আসছে সারা এক্সপ্রেস: ওছখালীতে কাউন্টার, প্রতিদিন দুই ট্রিপের পরিকল্পনা ছবির ক্যাপশন:
ad728
দ্বীপ উপজেলা হাতিয়া-বাসীর দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তি কমাতে সুখবর নিয়ে আসছে পরিবহন প্রতিষ্ঠান সারা এক্সপ্রেস। প্রতিষ্ঠানটি হাতিয়ার ওছখালী এলাকায় টিকেট কাউন্টার চালুর পরিকল্পনা নিয়েছে এবং প্রতিদিন দুটি ট্রিপে হাতিয়া-ঢাকা রুটে যাতায়াত চালুর ঘোষণা দিয়েছে।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সারা এক্সপ্রেস নিয়মিত সার্ভিস চালু করতে প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করেছে। পরিকল্পনা অনুযায়ী, প্রতিদিন দুটি ট্রিপ পরিচালনা করা হবে, যা চালু হলে হাতিয়া থেকে ঢাকা যাতায়াত আরও সহজ, নিরাপদ ও আরামদায়ক হবে বলে আশা করছেন স্থানীয়রা।

এছাড়াও কর্তৃপক্ষ হাতিয়ায় আরও একটি টিকেট কাউন্টার স্থাপনের বিষয়টি বিবেচনায় রেখেছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সারা এক্সপ্রেসের একটি প্রতিনিধি দল শিগগিরই সরেজমিনে হাতিয়া পরিদর্শনে আসবে। পরিদর্শন শেষে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, নির্ভরযোগ্য ও নিয়মিত বাস সার্ভিস চালু হলে দ্বীপবাসীর যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি সঞ্চার হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।

হাতিয়া এগিয়ে যাক দুর্বার গতিতে—এমন প্রত্যাশা এখন সর্বস্তরের মানুষের।

নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
আপা আর ফিরছেন না, নেতৃত্বের বাইরে শেখ পরিবার

আপা আর ফিরছেন না, নেতৃত্বের বাইরে শেখ পরিবার