আবিদ উল্যাহ জাকের
টানা বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারের পানিতে নোয়াখালীর হাতিয়ার বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অনেক পরিবারের ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে, তলিয়ে গেছে মাছের ঘের ও কৃষিজমি। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের উপস্থিতি না থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
প্লাবিত এলাকার বাসিন্দাদের অভিযোগ, ভোটের সময় প্রার্থী ও নেতারা বাড়ি বাড়ি গিয়ে নানা প্রতিশ্রুতি দিলেও দুর্যোগের এই সময়ে তাদের অনেককেই দেখা যাচ্ছে না। এতে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।
স্থানীয়দের দাবি, জরুরি ত্রাণ বিতরণ, নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসেবাসহ প্রয়োজনীয় সহায়তা দ্রুত নিশ্চিত করতে হবে। পাশাপাশি জনপ্রতিনিধিদের সরেজমিনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।
এদিকে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার প্রস্তুতি চলছে।
হাতিয়ার কথা