ঢাকা | বঙ্গাব্দ

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে এনসিপির মনোনয়ন পেলেন হান্নান মাসউদ

  • নিউজ প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর, ২০২৫
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে এনসিপির মনোনয়ন পেলেন হান্নান মাসউদ ছবির ক্যাপশন:
ad728
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে শাপলা কলি প্রতীকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নির্বাচন করবেন দলের সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় প্রথম ধাপের ১২৫ জন দলীয় মনোনীত প্রার্থীর তালিকা ঘোষণা করে এনসিপি। এতে নোয়াখালীর ৬টি আসনের মধ্যে ৩টি আসনে শাপলা কলি প্রতীকে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

আসন গুলো হলো—নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে ব্যারিস্টার ওমর ফারুক, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে অ্যাডভোকেট হুমায়রা নূর ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে আবদুল হান্নান মাসউদ।

অন্যদিকে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী), নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) ও নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের প্রার্থী এখনো ঘোষণা করা হয়নি।

নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাতিয়া উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা আজম

হাতিয়া উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা আজম