ঢাকা | বঙ্গাব্দ

ঢাকা–হাতিয়া রুটে এমভি তাসরিফ–০৩ চলবে আজ

  • নিউজ প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
ঢাকা–হাতিয়া রুটে এমভি তাসরিফ–০৩ চলবে আজ ছবির ক্যাপশন:
ad728

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ (বুধবার): ঢাকা–হাতিয়া নৌরুটে আজ ঢাকা থেকে হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে একটি লঞ্চ—তাসরিফ-৩। লঞ্চটি ঢাকা সদর ঘাট-এর ১৩ নম্বর পন্টুন থেকে (তাসরিফ–১/তাসরিফ–২ ব্যানারে পরিচালিত) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ছেড়ে যাবে।

লঞ্চটি ঢাকা থেকে মুন্সিগঞ্জ, কালিগঞ্জ, ইলিশা, দৌলতখান, হাকিমুদ্দিন, তজুমদ্দিন, মনপুরা, ঢালচর হয়ে হাতিয়ায় পৌঁছাবে।

ফেরার সময়সূচি অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) হাতিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে দুপুর ১২টা ৩০ মিনিটে ছেড়ে আসবে এমভি তাসরিফ–০৩।

এদিকে তমরুদ্দি ঘাট ও মনপুরা ঘাটের মাঝামাঝি এলাকায় ডুবোচর থাকায় ভাটার সময় পানির সংকট দেখা দিতে পারে। এ কারণে লঞ্চ নির্ধারিত সময়ের আগেও ছেড়ে যেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। যাত্রীদের নির্ধারিত সময়ের আগেই ঘাটে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

বৈরী আবহাওয়া, যান্ত্রিক ত্রুটি বা পক্সি ট্রিপের কারণে যাত্রা বাতিল বা সময়সূচি পরিবর্তন হতে পারে। বিস্তারিত জানতে তাসরিফ কর্তৃপক্ষের হটলাইন নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
গুন্ডামি আর রাজনীতি একসঙ্গে চলতে পারে না : হান্নান মাসউদ

গুন্ডামি আর রাজনীতি একসঙ্গে চলতে পারে না : হান্নান মাসউদ