ঢাকা | বঙ্গাব্দ

হাতিয়ায় তরুণদের শক্তিতে নির্বাচনী মাঠে আবদুল হান্নান মাসউদ, ১০ লাখ টাকার সহায়তা

  • নিউজ প্রকাশের তারিখ : ৩ ফেব্রুয়ারি, ২০২৬
হাতিয়ায় তরুণদের শক্তিতে নির্বাচনী মাঠে আবদুল হান্নান মাসউদ, ১০ লাখ টাকার সহায়তা ছবির ক্যাপশন: নির্বাচনি ফান্ডে বন্ধুদের দেওয়া ১০ লাখ টাকার চেক গ্রহণ করছেন আবদুল হান্নান মাসউদ
ad728

হাতিয়ার কথা  ডেস্ক:

নোয়াখালী–৬ (হাতিয়া) আসনের নির্বাচনী মাঠে তরুণদের শক্তিকে পুঁজি করে এগিয়ে চলছেন ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবদুল হান্নান মাসউদ। তাঁর পাশে দাঁড়ানোর দৃশ্যমান প্রমাণ মিলেছে ২০১৭ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায়, যেখানে নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে ১০ লাখ টাকার একটি চেক।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার আম্বিয়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই মতবিনিময় সভা ও চেক হস্তান্তর অনুষ্ঠানে ২০১৭ ব্যাচের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে আবদুল হান্নান মাসউদ বন্ধু ও সহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,
“তরুণরাই দেশের সবচেয়ে বড় শক্তি। শিক্ষিত ও সচেতন তরুণ সমাজকে সঙ্গে নিয়েই একটি সুন্দর, নিরাপদ ও উন্নত হাতিয়া গড়ে তোলা সম্ভব।”
তিনি নির্বাচিত হলে হাতিয়ার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানের একপর্যায়ে ২০১৭ এসএসসি ব্যাচের পক্ষ থেকে আবদুল হান্নান মাসউদের বন্ধু ও সহপাঠীরা তাঁর নির্বাচনী প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রমে সহায়তার লক্ষ্যে ১০ লাখ টাকার একটি চেক আনুষ্ঠানিকভাবে তুলে দেন।

২০১৭ ব্যাচের শিক্ষার্থী ফজলে এলাহি হৃদয় বলেন,
“আবদুল হান্নান মাসউদ একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। তাঁর নেতৃত্বে হাতিয়ার উন্নয়ন আরও গতিশীল হবে। স্বচ্ছ রাজনীতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আস্থার জায়গা থেকেই এই সহায়তা। এটি আমাদের কাছে হাতিয়ার উন্নয়নে একটি বিনিয়োগ।”

আরেক শিক্ষার্থী বলেন,
“হান্নান মাসউদ কোন দলের বা কোন জোটের প্রার্থী—এটা আমাদের কাছে মুখ্য নয়। সবচেয়ে বড় বিষয়, তিনি আমাদের বন্ধু। তাঁর দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ে আমরা পাশে থাকতে চাই। সেই চিন্তা থেকেই এই সম্মান জানানো। শেষ পর্যন্ত আমরা তাঁর সঙ্গেই থাকব।”

অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন কামনা করেন এবং হাতিয়ার সার্বিক উন্নয়নে তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
হাতিয়ার প্রধান সড়কের উন্নয়নকাজ দৃশ্যমান,পরিশ্রমের ফল মিলছে

হাতিয়ার প্রধান সড়কের উন্নয়নকাজ দৃশ্যমান,পরিশ্রমের ফল মিলছে