হাতিয়া প্রতিনিধি:
নোয়াখালীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হাতিয়া দ্বীপ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মোহাম্মদ জিয়াউল হক শিকদারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কলেজের শিক্ষার্থীরা।
নতুন দায়িত্ব গ্রহণের পর শিক্ষার্থীরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় কলেজ ক্যাম্পাসে আনন্দ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সার্বিক সফলতা কামনা করেন।
শিক্ষার্থীরা বলেন, মোহাম্মদ জিয়াউল হক শিকদার একজন অভিজ্ঞ, সৎ, দক্ষ ও শিক্ষার্থীবান্ধব শিক্ষক। তাঁর নেতৃত্বে হাতিয়া দ্বীপ সরকারি কলেজের শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে এবং প্রতিষ্ঠানটি সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
তারা আরও বলেন, দ্বীপাঞ্চলের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি কলেজের একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে নতুন গতি আনতে নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এ সময় শিক্ষার্থীরা তাঁর সফল নেতৃত্বে হাতিয়া দ্বীপ সরকারি কলেজের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রা কামনা করেন।
হাতিয়ার কথা