স্টাফ রিপোর্টার | হাতিয়া
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, হাতিয়া আদর্শ থানার উদ্যোগে বাঁচাইকৃত সাথী ও কর্মী ভাইদের নিয়ে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত এ ফল উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি আরাফাত হোসেন সিফাত। এছাড়া উপস্থিত ছিলেন পৌর আমীর মাওলানা তাওফিকুল ইসলাম, উপজেলা শূরা সদস্য মাওলানা আশ্রাফ আলীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ সাথী ও কর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সাংগঠনিক ঐক্য ও সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। শেষে উপস্থিত সবার অংশগ্রহণে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়।
হাতিয়ার কথা