ঢাকা | বঙ্গাব্দ

হাতিয়ায় খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার

  • নিউজ প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর, ২০২৬
হাতিয়ায় খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার ছবির ক্যাপশন:
ad728

নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে তমরদ্দি হাইস্কুল অ্যান্ড কলেজের হলরুমে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ নূর আলম (শাহাবুদ্দিন)। সঞ্চালনা করেন নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সদস্য সাইফুল ইসলাম তারেক।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওছখালি কেএসএস সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরিফুল মাওলা। প্রধান বক্তা ছিলেন হাতিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন হাতিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবদুল হালিম।

বিশেষ অতিথি ছিলেন তমরদ্দি হাইস্কুল অ্যান্ড কলেজের সভাপতি মহিউদ্দিন সুমন, অভিভাবক সদস্য আবদুল্লাহ আল মাসুম বিল্লাহ, হাতিয়া উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম আইয়ুব চৌধুরী, হাতিয়া পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক শরীফুল ইসলাম দুখু, সদস্য সচিব ফরহাদ হাছান, হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাকছুদের রহমান, সিনিয়র সহসভাপতি মো. ইউনুস উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন ইমন।

অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে তরুণ প্রজন্মকে দেশের ইতিহাস ও রাজনীতি সম্পর্কে জ্ঞান অর্জনের পাশাপাশি লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহ্বান জানান তারা।

পরে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‘শিক্ষা ঐক্য’-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে জিয়া স্মৃতি পাঠাগার, তমরদ্দি ইউনিয়ন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক ইতিহাস, সৃজনশীলতা ও লেখার আগ্রহ বাড়ানোর পাশাপাশি দেশ ও গণতন্ত্র সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
ঢাকায় যাতায়াতে ভোগান্তি: হাতিয়াবাসীর সরাসরি বাস চালুর দাবি

ঢাকায় যাতায়াতে ভোগান্তি: হাতিয়াবাসীর সরাসরি বাস চালুর দাবি