ঢাকা | বঙ্গাব্দ

মঙ্গলবার ডাবল ট্রিপে চলবে এস টি খিজির-৭

  • নিউজ প্রকাশের তারিখ : ২৯ জুন, ২০২৬
মঙ্গলবার ডাবল ট্রিপে চলবে এস টি খিজির-৭ ছবির ক্যাপশন:
ad728

স্টাফ রিপোর্টার

হাতিয়া-চেয়ারম্যান ঘাট নৌরুটে আগামী মঙ্গলবার (৩০ জুন ২০২৬) এস টি খিজির-৭ ডাবল ট্রিপে চলাচল করবে।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, প্রথম ট্রিপে চেয়ারম্যান ঘাট থেকে সকাল ৬টা ৩০ মিনিটে হাতিয়ার উদ্দেশে ছেড়ে যাবে ফেরিটি। এরপর হাতিয়া থেকে সকাল ৮টা ৩০ মিনিটে চেয়ারম্যান ঘাটের উদ্দেশে ছেড়ে যাবে।

দ্বিতীয় ট্রিপে চেয়ারম্যান ঘাট থেকে সকাল ১১টা ৩০ মিনিটে হাতিয়ার উদ্দেশে যাত্রা করবে এস টি খিজির-৭। পরে হাতিয়া থেকে বিকেল ৪টা ৩০ মিনিটে চেয়ারম্যান ঘাটের উদ্দেশে ছেড়ে যাবে ফেরিটি।

কর্তৃপক্ষ জানিয়েছে, যান্ত্রিক ত্রুটি, বৈরী আবহাওয়া বা অন্য কোনো অনিবার্য কারণে প্রয়োজন হলে সময়সূচি পরিবর্তন বা বাতিল করা হতে পারে।

এ কারণে সকল যাত্রীকে নির্ধারিত সময়ের আগেই ঘাটে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
হাতিয়ার দুঃস্থ ও অসহায়দের বিশেষ অনুদানের দাবিতে সমাজকল্যাণমন

হাতিয়ার দুঃস্থ ও অসহায়দের বিশেষ অনুদানের দাবিতে সমাজকল্যাণমন