ঢাকা | বঙ্গাব্দ

সোনাদিয়ায় আ.লীগের বৈঠক, তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি

  • নিউজ প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর, ২০২৬
সোনাদিয়ায় আ.লীগের বৈঠক, তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি ছবির ক্যাপশন:
ad728

স্টাফ রিপোর্টার, হাতিয়া

নোয়াখালীর হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের বাংলা বাজারে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে প্রকাশ্যে বৈঠক করার অভিযোগ উঠেছে দলটির উপজেলা সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ইয়াছিন আরাফাত কানুর বিরুদ্ধে।

অভিযোগে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় মাগরিবের নামাজের আগে ও পরে তিনি বাংলা বাজারে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে বৈঠক করেন। এ ঘটনায় হাতিয়া থানা পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে অভিযোগটির নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

অভিযোগকারীদের দাবি, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ইয়াছিন আরাফাত কানুকে গ্রেপ্তার করে প্রচলিত আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নজরদারি ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তাঁরা।

তবে এ অভিযোগের বিষয়ে ইয়াছিন আরাফাত কানুর বক্তব্য এবং পুলিশ প্রশাসনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স