ঢাকা | বঙ্গাব্দ

হাতিয়া–চট্টগ্রাম রুটে চলাচল করতে পারে এমভি রূপসা ও এমভি সুগন্ধা

  • নিউজ প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
হাতিয়া–চট্টগ্রাম রুটে চলাচল করতে পারে এমভি রূপসা ও এমভি সুগন্ধা ছবির ক্যাপশন:
ad728
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)-এর যাত্রীবাহী জাহাজ এমভি রূপসা ও এমভি সুগন্ধা চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। বর্তমানে জাহাজ দুটি চট্টগ্রাম সি-বিচ এলাকায় অবস্থান করছে।

ঢাকা পৌঁছানোর পর কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে—কোন রুটে ও কবে থেকে জাহাজ দুটি নিয়মিত চলাচল শুরু করবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্ভাব্য রুট হিসেবে হাতিয়া–চট্টগ্রাম নৌপথ বিবেচনায় রয়েছে।

যদি এ রুটে জাহাজ দুটি চালু করা হয়, তাহলে হাতিয়ার যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে কমবে। নিরাপদ ও আরামদায়ক নৌযাত্রার সুযোগ বাড়বে বলেও আশা করা হচ্ছে।

নৌপথে যাত্রীসেবার মানোন্নয়নে এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। দ্রুত সিদ্ধান্ত ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে হাতিয়া–চট্টগ্রাম রুটে সুখবর আসবে—এমন প্রত্যাশা যাত্রীদের।

নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দিনে বেশভূষায় নৌযান শ্রমিক, রাত নামলেই ভয়ংকর জলদস্যু

দিনে বেশভূষায় নৌযান শ্রমিক, রাত নামলেই ভয়ংকর জলদস্যু