ঢাকা | বঙ্গাব্দ

হাতিয়ায় মাদ্রাসা বোর্ডে ট্যালেন্টপুলে ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

  • নিউজ প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
হাতিয়ায় মাদ্রাসা বোর্ডে  ট্যালেন্টপুলে ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন ছবির ক্যাপশন:
ad728
মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে নোয়াখালীর হাতিয়া উপজেলায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে চার শিক্ষার্থী। বুধবার দুপুরে ফলাফল ঘোষণা করা হলে এ খবরে উপজেলাজুড়ে আনন্দের আবহ তৈরি হয়।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন হাতিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসা-এর মো. আসাদুল্লাহ, একই প্রতিষ্ঠানের মাইমুনা আক্তার শুকরা ও লিলিমা জাহান শৌরভী এবং চৌমুহনী তবারকিয়া আলিম মাদ্রাসা-এর ফজলে রাব্বি ফাহিম।
ট্যালেন্টপুল বৃত্তি মাদ্রাসা বোর্ডের অধীনে সর্বোচ্চ মেধাবীদের জন্য প্রদান করা হয়। এ বৃত্তি অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা আর্থিক সহায়তার পাশাপাশি বিশেষ স্বীকৃতি লাভ করে, যা তাদের ভবিষ্যৎ শিক্ষা জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।
সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, পরীক্ষা প্রস্তুতি এবং শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানের ফলেই এ সাফল্য সম্ভব হয়েছে। অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীরা বলেন, দ্বীপ উপজেলা হাতিয়া থেকে এমন কৃতিত্ব অর্জন নিঃসন্দেহে গর্বের বিষয়। তারা আশা প্রকাশ করেন, আগামী বছরগুলোতেও এ সাফল্যের ধারা অব্যাহত থাকবে এবং আরও বেশি শিক্ষার্থী বৃত্তি অর্জন

নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্যালট পুড়িয়ে ভোট বানচালের পরিকল্পনা আ.লীগের

ব্যালট পুড়িয়ে ভোট বানচালের পরিকল্পনা আ.লীগের