ঢাকা | বঙ্গাব্দ

মঙ্গলবার এক ট্রিপ চলবে এম.বি. পারিজাত, দ্বিতীয় ট্রিপ বন্ধ

  • নিউজ প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার এক ট্রিপ চলবে এম.বি. পারিজাত, দ্বিতীয় ট্রিপ বন্ধ ছবির ক্যাপশন: মঙ্গলবার এক ট্রিপ চলবে এম.বি. পারিজাত, দ্বিতীয় ট্রিপ বন্ধ
ad728

স্টাফ রিপোর্টার, হাতিয়া

নোয়াখালীর হাতিয়া-চেয়ারম্যান ঘাট নৌপথে আগামীকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) এক ট্রিপ চলাচল করবে এম.বি. পারিজাত। নির্ধারিত সূচি অনুযায়ী, চেয়ারম্যান ঘাট থেকে সকাল ৮টা ৪৫ মিনিটে হাতিয়ার উদ্দেশে ছেড়ে যাবে লঞ্চটি। অন্যদিকে, হাতিয়া থেকে সকাল ১০টা ৪৫ মিনিটে চেয়ারম্যান ঘাটের উদ্দেশে যাত্রা করবে।

সূচি অনুযায়ী, উভয় দিকের দ্বিতীয় ট্রিপ বন্ধ থাকবে। যাত্রীদের জন্য কেবিন ও মোটরসাইকেল পরিবহনের ব্যবস্থা রয়েছে।

তিলোত্তমা হাতিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ফেরি ও সি-ট্রাক চলাচলের সর্বশেষ আপডেট প্রতিদিন বিকেল ৫টায় তাদের পাবলিক গ্রুপে প্রকাশ করা হয়।

যান্ত্রিক ত্রুটি, ঘূর্ণিঝড় কিংবা প্রতিকূল আবহাওয়ার কারণে কর্তৃপক্ষ যেকোনো সময় নির্ধারিত সময়সূচি পরিবর্তন বা বাতিল করতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
বিজয় দিবস উপলক্ষে ছাত্রশিবিরের ক্রীড়া সামগ্রী উপহার প্রদান

বিজয় দিবস উপলক্ষে ছাত্রশিবিরের ক্রীড়া সামগ্রী উপহার প্রদান