ঢাকা | বঙ্গাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এজিএস হলেন হাতিয়ার রাহাদ

  • নিউজ প্রকাশের তারিখ : ১৭ মার্চ, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এজিএস হলেন হাতিয়ার রাহাদ ছবির ক্যাপশন: মো. রাহাদ উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত
ad728

নোয়াখালীর দ্বীপ হাতিয়ার কৃতি সন্তান মো. রাহাদ উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)–র ২০২৬ কার্যনির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক (এজিএস) নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) ডুজা কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে তিনি এই গুরুত্বপূর্ণ পদে জয়লাভ করেন। মো. রাহাদ বর্তমানে দৈনিক জনকণ্ঠের ঢাকা বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে কর্মরত এবং বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। এর আগে তিনি দৈনিক ইনকিলাব–এ বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে কাজ করেছেন।

দীর্ঘ সাড়ে চার বছরের সাংবাদিকতা জীবনে তিনি সাহসিকতা ও বস্তুনিষ্ঠতার জন্য প্রশংসিত হয়েছেন। বিশেষ করে ‘জুলাই ২০১৩ গণঅভ্যুত্থানে’ জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে ‘জুলাই সাহসী সাংবাদিক’ এবং বেসরকারি প্রতিষ্ঠান জেএএম সংস্থা থেকে ‘জুলাই বার্তাবীর’ পদকে ভূষিত হয়েছেন।

রাহাদ বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আমাদের জন্য এক আবেগের জায়গা। এখান থেকেই দেশের সেরা সাংবাদিক তৈরি হয়। এই সনামধন্য প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়ে আমি সত্যিই আনন্দিত।”

ভবিষ্যত পরিকল্পনা নিয়ে তিনি আরও যোগ করেন, “ভবিষ্যত একমাত্র মহান আল্লাহর হাতে। দেখা যাক আল্লাহ কোথায় নিয়ে যান। তবে ইচ্ছে আছে বড় কিছু হওয়ার। বাকিটা আল্লাহর ভরসা।”


নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
নোয়াখালী-৬ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে: আজিমের স

নোয়াখালী-৬ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে: আজিমের স