ঢাকা | বঙ্গাব্দ

হাতিয়ায় শিবিরের এ প্লাস সংবর্ধনা

  • নিউজ প্রকাশের তারিখ : ২৬ আগস্ট, ২০২৬
হাতিয়ায় শিবিরের এ প্লাস সংবর্ধনা ছবির ক্যাপশন: জিপিএ ৫ পাওয়া কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন এডভোকেট শাহ মাহফুজুল হক
ad728

‘মেধা ও সততায় গড়ি ইনসাফের বাংলাদেশ’ প্রতিপাদ্যে এ প্লাস সংবর্ধনা-২০২৬

হাতিয়ার কথা ডেস্ক: ‘মেধা ও সততায় গড়ি ইনসাফের বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর হাতিয়ায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় দ্বীপ উন্নয়ন সংস্থা অডিটোরিয়ামে ‘এ প্লাস সংবর্ধনা-২০২৬’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাতিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবারের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৯১ জনসহ মোট ১৪০ শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও গিফট প্যাকেজ দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও মিডিয়া ব্যক্তিত্ব শাহ মোহাম্মদ মাহফুজুল হক। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য আবদুল্লাহ আল মাহবুব

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিয়া উপজেলা আমির মাস্টার বোরহানুল ইসলাম, উপজেলা সেক্রেটারি ফয়জুল বারী তারিফ এবং নোয়াখালী জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নোমান ছিদ্দিক

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা দক্ষিণের সভাপতি আরাফাত হোসাইন সিফাতের সভাপতিত্বে এবং হাতিয়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আবদুল ওহাব বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হাতিয়া পৌরসভা জামায়াতের আমির মাওলানা তাওফীকুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা নুর উদ্দিন মেশকাত, হাতিয়া উপজেলা দক্ষিণ শিবিরের সভাপতি আশিকুল ইসলাম, অধ্যক্ষ সামছূল হুদা, অধ্যক্ষ আবদুল গফুর এবং সাপ্তাহিক হাতিয়ার কথার সম্পাদক মুহাম্মদ কেফায়েতুল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, শুধু মেধা দিয়ে প্রকৃত সফলতা অর্জন সম্ভব নয়; মেধার সঙ্গে নৈতিকতা ও সততার সমন্বয় ঘটাতে হবে। শিক্ষার্থীদের অর্জিত মেধা ও জ্ঞান দেশ ও জাতির কল্যাণে কাজে লাগানোর পাশাপাশি নৈতিকতা, সততা ও আদর্শিক মূল্যবোধসম্পন্ন জীবন গঠনের আহ্বান জানান তারা।

সংবর্ধনা পাওয়া কৃতি শিক্ষার্থীরা এমন ব্যতিক্রমী আয়োজনের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।


নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
হাতিয়ায় মাদ্রাসা বোর্ডে  ট্যালেন্টপুলে ৪ শিক্ষার্থীর বৃত্তি

হাতিয়ায় মাদ্রাসা বোর্ডে ট্যালেন্টপুলে ৪ শিক্ষার্থীর বৃত্তি