ঢাকা | বঙ্গাব্দ

নিঝুমদ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে এগিয়ে তাজুল ইসলাম

  • নিউজ প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর, ২০২৬
নিঝুমদ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে এগিয়ে তাজুল ইসলাম ছবির ক্যাপশন: নিঝুমদ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে এগিয়ে তাজুল ইসলাম
ad728

স্টাফ রিপোর্টার, হাতিয়া

নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে রয়েছেন তাজুল ইসলাম। স্থানীয় অনেকের কাছে দলীয় পরিচয়ের চেয়ে তাঁর ব্যক্তিগত সততা, যোগ্যতা ও অতীতের জনসেবামূলক কর্মকাণ্ড বেশি গুরুত্ব পাচ্ছে। জামায়াত-সমর্থিত রাজনৈতিক ব্যক্তি হিসেবে তাঁর পরিচয় নিয়ে কারও কারও মধ্যে ভিন্নমত থাকলেও দ্বীপের উন্নয়ন ও জনস্বার্থে তাঁকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান তাঁর সমর্থকেরা।

স্থানীয়দের মতে, তাজুল ইসলাম যখন ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন, তখন নিজের সামর্থ্যের বাইরে গিয়েও মানুষের পাশে দাঁড়িয়েছেন। সরকারি সহযোগিতা যথাযথভাবে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিয়েছেন। ব্যক্তিগতভাবে অভাব-অনটনের মধ্যেও সরকারি অনুদান গ্রহণ করেননি বলে তাঁর সমর্থকদের দাবি। বিচার-সালিশের ক্ষেত্রেও দলমত বিবেচনা না করে ন্যায়বিচার প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। তাঁর বিচারে উভয় পক্ষ সন্তুষ্ট থাকতেন বলেও তাঁরা উল্লেখ করেন।

এ ছাড়া এলাকার রাস্তাঘাটসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে তাঁর ভূমিকার কথাও তুলে ধরছেন সমর্থকেরা। তাঁদের ভাষ্য, এসব কাজের মাধ্যমে তাজুল ইসলাম দলীয় পরিচয়ের বাইরে একজন জনবান্ধব ব্যক্তি হিসেবে মানুষের আস্থা অর্জন করেছেন।

তাঁর সমর্থকদের মতে, রাজনৈতিক দলের প্রতি ব্যক্তিগত পছন্দ থাকতেই পারে। কিন্তু একজন জনপ্রতিনিধিকে মূল্যায়নের ক্ষেত্রে তাঁর কাজ, সততা ও জনসম্পৃক্ততাই প্রধান বিবেচ্য হওয়া উচিত। নিঝুমদ্বীপের উন্নয়ন, মানুষের নিরাপত্তা এবং দ্বীপবাসীর স্বার্থ রক্ষায় তাজুল ইসলামের মতো অভিজ্ঞ ও সৎ ব্যক্তির প্রয়োজন রয়েছে বলে তাঁরা মনে করেন।

তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তাজুল ইসলাম দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ব্যক্তি তাজুল ইসলাম হিসেবেই মানুষের পাশে থাকবেন। দ্বীপের সার্বিক উন্নয়ন ও জনস্বার্থ বিবেচনায় তাঁকে আগামীতে চেয়ারম্যান হিসেবে দেখতে চান তাঁরা।

 


নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
হাতিয়ায় আজকের ইফতার ও সাহরীর সময়সূচি

হাতিয়ায় আজকের ইফতার ও সাহরীর সময়সূচি