ঢাকা | বঙ্গাব্দ

হাতিয়ায় সড়ক নির্মাণকাজে অনিয়মের প্রতিবাদে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ, নিন্দা ও বিচার দাবি

  • নিউজ প্রকাশের তারিখ : ১৮ জুলাই, ২০২৬
হাতিয়ায় সড়ক নির্মাণকাজে অনিয়মের প্রতিবাদে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ, নিন্দা ও বিচার দাবি ছবির ক্যাপশন:
ad728

হাতিয়া প্রতিনিধি 

নোয়াখালীর হাতিয়া উপজেলার মেইন রোড নির্মাণকাজে অনিয়মের প্রতিবাদ করাকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা।

অভিযোগ অনুযায়ী, সুখচর ইউনিয়ন এনসিপি-র সদস্য সচিব ইসমাঈল হোসেন ও স্থানীয় কয়েকজন বাসিন্দা সড়ক নির্মাণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে গতকাল কাজের প্রতিবাদ জানান। তাদের দাবি, নির্মাণকাজে ২ নম্বর ইট এবং নিম্নমানের সিমেন্ট ও বালু ব্যবহার করা হচ্ছিল। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। পরে কাজের স্বচ্ছতা নিশ্চিত না হওয়া পর্যন্ত স্থানীয়রা সাময়িকভাবে কাজ বন্ধ করে দেন।

এ ঘটনার জের ধরে আজ সড়ক নির্মাণকাজের সাব-কন্ট্রাক্টর এবং হাতিয়া পৌরসভা বিএনপি নেতা ইকবাল উদ্দিন রাশেদের ছোট ভাই রুবেল উদ্দিনের বিরুদ্ধে ধারালো অস্ত্র নিয়ে ইসমাঈল হোসেনের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে। এতে ইসমাঈল হোসেন মাথায় গুরুতর আঘাত পেয়ে আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হাতিয়া উপজেলা শাখা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনটির পক্ষ থেকে সরকারি নির্মাণকাজে অনিয়মের অভিযোগ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং হামলার ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এজিএস হলেন হাতিয়ার রাহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এজিএস হলেন হাতিয়ার রাহাদ