ঢাকা | বঙ্গাব্দ

হাতিয়ায় সুপার মার্কেটে বিএনপি নেতার চাঁদা দাবির তথ্য মিথ্যা: ব্যবসায়ী ও মালিক সমিতি

  • নিউজ প্রকাশের তারিখ : ৮ সেপ্টেম্বর, ২০২৬
হাতিয়ায় সুপার মার্কেটে বিএনপি নেতার চাঁদা দাবির তথ্য মিথ্যা: ব্যবসায়ী ও মালিক সমিতি ছবির ক্যাপশন:
ad728

নোয়াখালীর হাতিয়া সুপার মার্কেটে বিএনপি নেতার নেতৃত্বে চাঁদা দাবি, মার্কেটে ভাঙচুর ও ব্যবসায়ীকে হুমকি দেওয়ার অভিযোগকে মিথ্যা ও অপপ্রচার দাবি করেছে হাতিয়া সুপার মার্কেট মালিক ও ব্যবসায়ী সমিতি। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় হাতিয়া সুপার মার্কেটের তৃতীয় তলায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন হাতিয়া সুপার মার্কেট মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি এ কে এম আমজাদ উদ্দিন সাফদার। তিনি বলেন, গত ২ সেপ্টেম্বর একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে পৌরসভা বিএনপির সভাপতি মোকররম বিল্যাহ শাহাদাতকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চাঁদা দাবি, মার্কেট ভাঙচুর ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমানকে হুমকি দেওয়ার অভিযোগ প্রচার করা হয়েছে। এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা।

তিনি দাবি করেন, ‘পরিবর্তনের হাতিয়া গড়তে চাই’, ‘আকরাম হোসেন’ ও ‘জনতার কণ্ঠস্বর’ নামের কয়েকটি ফেসবুক আইডি থেকে এসব তথ্য প্রচার করা হয়েছে। তবে এসব সামাজিক যোগাযোগমাধ্যমের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা বা পরিচিতি নেই বলেও জানান তিনি।

আমজাদ উদ্দিন সাফদার বলেন, ২ সেপ্টেম্বর হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হাছিব মো. মঈন উদ্দিন ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ভুল-বোঝাবুঝিকে কেন্দ্র করে তাদের সমর্থকদের সঙ্গে মার্কেটের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও সদস্য জাফরের মধ্যে আকস্মিক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তার দাবি, ওই সময় পৌরসভা বিএনপির সভাপতি মোকররম বিল্যাহ শাহাদাত পরিস্থিতি শান্ত করেন।

তিনি বলেন, ‘মার্কেটে কোনো চাঁদা দাবি বা হুমকি-ধামকির ঘটনা ঘটেনি। একটি অসাধু তৃতীয় পক্ষ সবসময় মার্কেটের সঙ্গে রাজনৈতিক দলের ঝামেলা সৃষ্টির অপচেষ্টা করছে।’

ভবিষ্যতে উদ্দেশ্যমূলকভাবে কোনো অপপ্রচার চালানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে সুপার মার্কেট মালিক ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান উপস্থিত থেকে ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।

এ সময় সমিতির উপদেষ্টা আমিরুল ইসলাম বাবুল, কোষাধ্যক্ষ আবু বকর ছিদ্দিক, ব্যবসায়ী হাজি কামরুল ইসলামসহ অন্যান্য ব্যবসায়ী উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
হাতিয়ার হান্নান মাসউদের নেতাকর্মীদের উপর বিএনপির হামলার অভিয

হাতিয়ার হান্নান মাসউদের নেতাকর্মীদের উপর বিএনপির হামলার অভিয