ঢাকা | বঙ্গাব্দ

হাতিয়ায় জামায়াত সমর্থকদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন

  • নিউজ প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর, ২০২৬
হাতিয়ায় জামায়াত সমর্থকদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন ছবির ক্যাপশন: হাতিয়ায় জামায়াত সমর্থকদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন
ad728
নোয়াখালীর হাতিয়ায় জামায়াতে ইসলামী সমর্থকদের ওপর হামলার অভিযোগের পরিপ্রেক্ষিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নোয়াখালীর উপপরিচালক স্বাক্ষরিত এক চিঠিতে এ তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, হাতিয়া উপজেলা কৃষি অফিসের একটি বিষয়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য ও অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে গোলাম ছামদানীকে। তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (পশু)। কমিটির অন্য দুই সদস্য হলেন সেনবাগ উপজেলা কৃষি কর্মকর্তা মো. রেজাউল করিম এবং নোয়াখালী সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাহাদাত হোসেন।

চিঠিতে তদন্ত কমিটিকে ঘটনাটির সঙ্গে হাতিয়া উপজেলা কৃষি অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারীর সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে বলা হয়েছে।

আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে সংশ্লিষ্ট কার্যালয়ে প্রতিবেদন জমা দেওয়ার জন্য কমিটিকে অনুরোধ করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
সোনাদিয়া ইউনিয়ন ছাত্রশিবিরের উদ্যোগে ওয়ার্ড দায়িত্বশীলদের সম

সোনাদিয়া ইউনিয়ন ছাত্রশিবিরের উদ্যোগে ওয়ার্ড দায়িত্বশীলদের সম