ঢাকা | বঙ্গাব্দ

হাতিয়ায় মেঘনা নদী থেকে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ১২ জনকে আটক করছে কোস্ট গার্ড

  • নিউজ প্রকাশের তারিখ : ৫ সেপ্টেম্বর, ২০২৬
হাতিয়ায় মেঘনা নদী থেকে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ১২ জনকে আটক করছে কোস্ট গার্ড ছবির ক্যাপশন:
ad728
মোঃএনায়েত হোসেন, নোয়াখালী ব্যুরো

চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান; মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ১২ জন পাচারকারী আটক করছে কোস্ট গার্ড।

শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, নোয়াখালীর হাতিয়া থানাধীন মেঘনা নদীতে আজ ৫ সেপ্টেম্বর ২০২৬ শনিবার ভোর সাড়ে ৫ টায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ২ টি বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ২ লক্ষ ৯৭ হাজার ৫০০ টাকা মূল্যের ৫৯৫ বস্তা (২৯ হাজার ৭৫০ কেজি) সিমেন্ট ও পাচারকাজে ব্যবহৃত ২ টি বোটসহ ১২ জন পাচারকারিকে আটক করা হয়। 

জব্দকৃত আলামত ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা: রাষ্ট্রের শক্তির মূল চাবিকাঠি

শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা: রাষ্ট্রের শক্তির মূল চাবিকাঠি