ঢাকা | বঙ্গাব্দ

হাতিয়ার দুর্যোগ পরিস্থিতি মন্ত্রীকে অবহিত, প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ: হান্নান মাসউদ

  • নিউজ প্রকাশের তারিখ : ১২ জুলাই, ২০২৬
হাতিয়ার দুর্যোগ পরিস্থিতি মন্ত্রীকে অবহিত, প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ: হান্নান মাসউদ ছবির ক্যাপশন: হান্নান মাসউদ
ad728


নিজস্ব প্রতিবেদক

টানা বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত হাতিয়ার সার্বিক দুর্যোগ পরিস্থিতি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীকে অবহিত করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসনের সংশ্লিষ্ট সব দপ্তরকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ।

শনিবার (১২ জুলাই) হাতিয়া উপজেলার ৪ নম্বর নলচিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জেলেপাড়া গ্রামে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হান্নান মাসউদ বলেন, সংসদের অধিবেশন শেষ হওয়ার পরপরই তিনি হাতিয়ার উদ্দেশ্যে রওনা দেন। তবে নোয়াখালীতে পূর্বনির্ধারিত একটি কর্মসূচিতে অংশ নেওয়ার কারণে কিছুটা বিলম্ব হয়। এরপরও সকাল থেকেই বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেওয়া এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের চেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, “আমি হাতিয়ায় পৌঁছানোর আগেই প্রশাসনের সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে তারা দ্রুত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় এবং জরুরি সহায়তা নিশ্চিত করে। একই সঙ্গে হাতিয়ার বর্তমান দুর্যোগ পরিস্থিতি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীকে অবহিত করা হয়েছে, যাতে প্রয়োজনীয় সরকারি সহায়তা দ্রুত পৌঁছে দেওয়া যায়।”

সংসদ সদস্য আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন সামাজিক সংগঠনকে মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট অনেকাংশে লাঘব করা সম্ভব।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের সঙ্গে কথা বলেন, তাদের দুর্ভোগের কথা শোনেন এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক বাকের বিল্লাহ, হাতিয়া যুব শক্তির আহ্বায়ক ইউসুফ রেজা, ছাত্র শক্তির আহ্বায়ক নিয়ামত উল্যাহ নিরবসহ স্থানীয় নেতাকর্মীরা।


নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডাকসুর আমন্ত্রণে ঢাবিতে রুহুল কবির রিজভী

ডাকসুর আমন্ত্রণে ঢাবিতে রুহুল কবির রিজভী