ঢাকা | বঙ্গাব্দ

সোনাদিয়া ইউনিয়ন ছাত্রশিবিরের উদ্যোগে ওয়ার্ড দায়িত্বশীলদের সম্মানে ইফতার মাহফিল

  • নিউজ প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি, ২০২৬
সোনাদিয়া ইউনিয়ন ছাত্রশিবিরের উদ্যোগে ওয়ার্ড দায়িত্বশীলদের সম্মানে ইফতার মাহফিল ছবির ক্যাপশন:
ad728

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর হাতিয়া উপজেলা দক্ষিণ শাখার অন্তর্গত সোনাদিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে ওয়ার্ড দায়িত্বশীলদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে হাতিয়ার রহমত বাজারে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা অর্থ সম্পাদক কাউছার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা দক্ষিণ থানা শাখার সভাপতি আশিকুল ইসলাম।

ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, রমজান আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। এ মাসে সংগঠনের দায়িত্বশীলদের আদর্শিক মান উন্নয়ন, ওয়ার্ডভিত্তিক কার্যক্রম আরও সক্রিয় করা এবং শিক্ষার্থীদের নৈতিক ও দ্বীনি চেতনায় উদ্বুদ্ধ করতে কার্যকর ভূমিকা রাখতে হবে। তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার, নিয়মিত বৈঠক আয়োজন এবং সমাজকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতাকর্মীরা অংশ নেন।


নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নলচিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলে

নলচিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলে