ঢাকা | বঙ্গাব্দ

শনিবার ডাবল ট্রিপে চলবে ফেরি ‘মহানন্দা’

  • নিউজ প্রকাশের তারিখ : ২৮ আগস্ট, ২০২৬
শনিবার ডাবল ট্রিপে চলবে ফেরি ‘মহানন্দা’ ছবির ক্যাপশন: ফেরি ‘মহানন্দা
ad728

নোয়াখালীর হাতিয়া-চেয়ারম্যান ঘাট নৌরুটে আগামীকাল শনিবার (২৯ আগস্ট) ডাবল ট্রিপে চলাচল করবে ফেরি ‘মহানন্দা’। শুক্রবার ফেরি চলাচলের এ সময়সূচি জানানো হয়েছে।

সূচি অনুযায়ী, চেয়ারম্যান ঘাট থেকে হাতিয়ার উদ্দেশ্যে প্রথম ট্রিপ ভোর ৫টা ৩০ মিনিটে এবং দ্বিতীয় ট্রিপ বিকেল ৪টায় ছেড়ে যাবে।

অন্যদিকে, হাতিয়া থেকে চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্যে প্রথম ট্রিপ সকাল ১১টায় এবং দ্বিতীয় ট্রিপ রাত ১০টায় ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

তবে দ্বিতীয় ট্রিপের জন্য পর্যাপ্ত গাড়ি না থাকলে সেটি বাতিল করা হতে পারে বলে জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, গাড়ি লোড-আনলোড, জোয়ার-ভাটা এবং নৌপথের পরিস্থিতির কারণে ফেরি নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা আগে বা পরে ছেড়ে যেতে পারে। এছাড়া যান্ত্রিক ত্রুটি কিংবা বৈরী আবহাওয়ার কারণে প্রয়োজন হলে সময়সূচি পরিবর্তন বা ট্রিপ বাতিল করা হতে পারে।

যাত্রী ও যানবাহন চালকদের নির্ধারিত সময়ের আগেই ঘাটে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
সোনাদিয়া চৌরাস্তায় ভাঙা কালভার্ট পরিদর্শনে এমপি আব্দুল হান্ন

সোনাদিয়া চৌরাস্তায় ভাঙা কালভার্ট পরিদর্শনে এমপি আব্দুল হান্ন