ঢাকা | বঙ্গাব্দ

নির্বাচনী প্রচারণায় স্বর্ণের রিং উপহার পেলেন হান্নান মাসউদের স্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : ৩ ফেব্রুয়ারি, ২০২৬
নির্বাচনী প্রচারণায় স্বর্ণের রিং উপহার পেলেন হান্নান মাসউদের স্ত্রী ছবির ক্যাপশন:
ad728
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনী নির্বাচনী গণসংযোগকালে সাধারণ মানুষের কাছ থেকে স্বর্ণের রিং উপহার পেয়েছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের মোহাম্মদপুর ৭ নম্বর ওয়ার্ডে আমির ডুবাইয়ের বাড়িতে গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন তিনি। এ সময় স্থানীয় কয়েকজন নারী তাকে ভালোবাসা ও সম্মানের নিদর্শন হিসেবে স্বর্ণের রিং উপহার দেন।

উপহার পেয়ে শ্যামলী সুলতানা জেদনী আবেগাপ্লুত হয়ে বলেন, “এই উপহার আমার জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। আমি হাতিয়ার মানুষের কাছে সারাজীবনের জন্য ঋণী হয়ে গেলাম। এখানকার মানুষ অত্যন্ত আন্তরিক ও অতিথিপরায়ণ। এই কয়েকদিনের আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে—এটা ভোলার নয়।”

তিনি আরও বলেন, হাতিয়ার মানুষ পরিবর্তন চায় এবং উন্নয়নমুখী নেতৃত্ব প্রত্যাশা করে। বিশেষ করে নারীদের সক্রিয় অংশগ্রহণ তার চোখে পড়েছে।
“আমি যেখানেই গণসংযোগে যাচ্ছি, সেখানে নারীদের ভূমিকা প্রশংসনীয়। হাতিয়ার নারীরা এখন আর পিছিয়ে নেই—তারা সচেতন ও আত্মবিশ্বাসী। সুযোগ পেলে পিছিয়ে পড়া নারীদের উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ।”

এছাড়াও তিনি নারীদের স্বাস্থ্যঝুঁকি কমাতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে উপকূলীয় অঞ্চলের নারীরা যে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকিতে ভুগছেন, সে বিষয়েও উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথা জানান।
“জলবায়ু পরিবর্তনের কারণে নারীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে—এই বিষয়টি নিয়ে সচেতনতা ও বাস্তব উদ্যোগ নিতে চাই,”—বলেন তিনি।

স্থানীয়দের মতে, সাধারণ মানুষের পক্ষ থেকে এ ধরনের উপহার রাজনৈতিক সৌহার্দ্য ও জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ। তারা আশা প্রকাশ করেন, নির্বাচিত হলে হান্নান মাসউদ ও তার পরিবার হাতিয়ার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।

নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
হান্নান মাসউদকে ‘ভারপ্রাপ্ত সংসদ সদস্য’ দেখাচ্ছে অনলাইন বিশ্

হান্নান মাসউদকে ‘ভারপ্রাপ্ত সংসদ সদস্য’ দেখাচ্ছে অনলাইন বিশ্