ঢাকা | বঙ্গাব্দ

ছাত্রশিবির হাতিয়া উপজেলার ইফতার মাহফিল।

  • নিউজ প্রকাশের তারিখ : ১০ মার্চ, ২০২৬
ছাত্রশিবির হাতিয়া উপজেলার ইফতার মাহফিল। ছবির ক্যাপশন:
ad728
ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, হাতিয়া উপজেলা শাখা।সোমবার স্থানীয় সময় বিকাল ৫.০০ টায় হাতিয়া শহরস্থ আম্বিয়া কমিউনিউটি সেন্টারে হাতিয়া উপজেলা ছাত্রশিবির সভাপতি আবদুল ওহাব বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

ছাত্রশিবিরের ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ও জামায়াতে ইসলামীর শাহবাগ থানা শাখার আমীর এডভোকেট শাহ মাহফুজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা (অবসরপ্রাপ্ত)ডা:মোঃ নাজিম উদ্দিন।এ সময় স্বাগত বক্তব্য রাখেন হাতিয়া দক্ষিণ সভাপতি আশিকুল ইসলাম, বুডিরচর ইউনিয়ন সভাপতি তারেক মাহমুদ, হাতিয়া উপজেলা যুবশক্তির আহবায়ক ইউসূফ রেজা,উপজেলা ছাত্রশক্তির সদস্য সচিব আশিক এলাহী,বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস হাতিয়া শাখার সভাপতি শাহাদাত হোসেন ও শ্রমিককল্যান ফেডারেশন উপজেলা সেক্রেটারি ওমর ফারুক প্রমুখ।

১৭ রমজান বদর দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫ মানদণ্ডে উত্তীর্ণদের নির্বাচনে মনোনয়ন দেবে বিএনপি

৫ মানদণ্ডে উত্তীর্ণদের নির্বাচনে মনোনয়ন দেবে বিএনপি