নিজস্ব প্রতিবেদক:
আজ মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) রাজধানী ঢাকা থেকে মনপুরা ও হাতিয়ার উদ্দেশ্যে ৪টি লঞ্চ ছেড়ে যাবে। বিকাল ৫টা ৩০ মিনিটে ফারহান-৩, সন্ধ্যা ৬টায় তাসরিফ-২, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ফারহান-১০ এবং রাত ৭টা ৩০ মিনিটে এমভি রুপসা যাত্রা শুরু করবে।
এই লঞ্চগুলো মুন্সিগঞ্জ, কালিগঞ্জ, ইলিশা, দৌলতখান, হাকিমুদ্দিন, তজুমদ্দিন, মনপুরা ও ঢালচর হয়ে সর্বশেষ হাতিয়ায় পৌঁছাবে। এমভি রুপসা লঞ্চটি চাঁদপুরে অতিরিক্ত ঘাট দেবে এবং তমরুদ্দি ঘাটের পরিবর্তে নলচিরা ঘাটে থামবে।
অন্যদিকে হাতিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ৪টি লঞ্চ ছাড়বে। দুপুর ১২টা ৩০ মিনিটে ফারহান-৪, দুপুর ১টায় তাসরিফ-১, দুপুর ১টা ৩০ মিনিটে ফারহান-৮ এবং বিকাল ৪টায় এমভি সুগন্ধা ছেড়ে যাবে।
হাতিয়া থেকে ছেড়ে আসা লঞ্চগুলো ঢালচর, মনপুরা, তজুমদ্দিন, হাকিমুদ্দিন, দৌলতখান, ইলিশা, কালিগঞ্জ ও মুন্সিগঞ্জ হয়ে সর্বশেষ সদরঘাটে পৌঁছাবে। এমভি সুগন্ধা লঞ্চটি যাত্রী নামানো শেষে নির্ধারিত সময়ের আগেই ছেড়ে যেতে পারে বলে জানানো হয়েছে।
প্রাকৃতিক দুর্যোগ, যান্ত্রিক ত্রুটি বা বিশেষ পরিস্থিতির কারণে লঞ্চের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। যাত্রীদের যাত্রার আগে নির্ধারিত নম্বরে যোগাযোগ করে নিশ্চিত হওয়ার অনুরোধ জানানো হয়েছে।
হাতিয়ার কথা