ঢাকা | বঙ্গাব্দ

আফাজিয়া বাজার রক্ষায় স্থায়ী ব্লক বাঁধ নির্মাণের দাবি

  • নিউজ প্রকাশের তারিখ : ১৫ জুলাই, ২০২৬
আফাজিয়া বাজার রক্ষায় স্থায়ী ব্লক বাঁধ নির্মাণের দাবি ছবির ক্যাপশন:
ad728


স্টাফ রিপোর্টার

উপকূলীয় জনপদ হাতিয়ার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র আফাজিয়া বাজার ও আশপাশের শিক্ষা-ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষায় দ্রুত স্থায়ী ব্লক বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

তাদের দাবি, যুগের পর যুগ সাগরবেষ্টিত হাতিয়া নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ ও নদীভাঙনের ঝুঁকিতে থাকলেও উপকূল রক্ষায় কার্যকর ও টেকসই উদ্যোগের ঘাটতি রয়েছে। ফলে এলাকার হাজারো মানুষ প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে বসবাস করছেন।

স্থানীয়দের ভাষ্য, শতবর্ষী ঐতিহ্যবাহী আফাজিয়া বাজার, হাতিয়ার দ্বিতীয় প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান আফাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আফাজিয়া উচ্চ বিদ্যালয়, স্থানীয় মসজিদ, আরও তিনটি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং নতুন ফেরিঘাট বর্তমানে ভাঙনের ঝুঁকিতে রয়েছে। তারা আশঙ্কা করছেন, ঝুঁকিপূর্ণ বাঁধটি ভেঙে গেলে পুরো এলাকা প্লাবিত হয়ে জনজীবন, শিক্ষা কার্যক্রম এবং ব্যবসা-বাণিজ্যে মারাত্মক বিপর্যয় নেমে আসবে।

এ অবস্থায় স্থানীয়রা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো), নোয়াখালী এবং হাতিয়া উপজেলা প্রশাসনের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের মতে, ঝুঁকিপূর্ণ স্থানে আগেই জিওটিউব বা স্থায়ী ব্লক বাঁধ নির্মাণ করা হলে বর্তমান পরিস্থিতি সৃষ্টি হতো না এবং হাজার হাজার ব্যবসায়ী ও সাধারণ মানুষকে অনিশ্চয়তার মধ্যে পড়তে হতো না।

উপকূলবাসীর দাবি, বৈষম্যহীন উন্নয়নের অংশ হিসেবে হাতিয়ার ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং নদীভাঙন প্রতিরোধে দীর্ঘমেয়াদি প্রকল্প বাস্তবায়ন করা হোক, যাতে উপকূলের মানুষ নিরাপদে বসবাস করতে পারেন।


নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
চেয়ারম্যান ঘাট–সোনাপুর রুটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, তদন

চেয়ারম্যান ঘাট–সোনাপুর রুটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, তদন