স্টাফ রিপোর্টার, হাতিয়া
বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিয়া উপজেলা শাখার নবনির্বাচিত আমির মাস্টার বোরহানুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিনন্দন জানান।
জানা গেছে, ২০২৭–২০২৮ সেশনের জন্য জামায়াতের রুকনদের গোপন ব্যালটে মাস্টার বোরহানুল ইসলাম হাতিয়া উপজেলা আমির নির্বাচিত হয়েছেন। এর আগেও তিনি উপজেলা জামায়াতের আমিরের দায়িত্ব পালন করেছেন।
হাতিয়ার কথা