ঢাকা | বঙ্গাব্দ

ডিআরইউর সদস্য হলেন হাতিয়ার সাংবাদিক সাইফুল মাসুম

  • নিউজ প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর, ২০২৬
ডিআরইউর সদস্য হলেন হাতিয়ার সাংবাদিক সাইফুল মাসুম ছবির ক্যাপশন: ডিআরইউর সদস্য হলেন হাতিয়ার সাংবাদিক সাইফুল মাসুম
ad728

স্টাফ রিপোর্টার

পেশাদার রিপোর্টারদের প্রাণের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য মনোনীত হয়েছেন হাতিয়ার সাংবাদিক সাইফুল মাসুম। সদস্য মনোনীত করায় সংগঠনটির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত নতুন সদস্য বরণ অনুষ্ঠানে তাঁকে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক সালেহ শিবলী তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন।

সদস্য মনোনীত হওয়ার প্রতিক্রিয়ায় সাইফুল মাসুম ডিআরইউর নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পেশাদার সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠনের সদস্য হতে পেরে তিনি আনন্দিত ও গর্বিত। সাংবাদিকতার পেশাগত দায়িত্ব আরও নিষ্ঠা ও সততার সঙ্গে পালনে এই সদস্যপদ তাঁকে অনুপ্রাণিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মোহাম্মদপুর যুব সমাজের উদ্যোগে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট

মোহাম্মদপুর যুব সমাজের উদ্যোগে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট