ঢাকা | বঙ্গাব্দ

২২ ফেব্রুয়ারি থেকে ‘সারা এক্সপ্রেস’চেয়ারম্যান টু ঢাকা রুটে চলাচল শুরু

  • নিউজ প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
২২ ফেব্রুয়ারি থেকে ‘সারা এক্সপ্রেস’চেয়ারম্যান টু ঢাকা রুটে চলাচল শুরু ছবির ক্যাপশন:
ad728
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২২-০২-২০২৬ তারিখ থেকে ‘সারা এক্সপ্রেস’ হাতিয়ার বয়ারচর চেয়ারম্যান ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে সরাসরি বাস সার্ভিস চালু করতে যাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্ধারিত তারিখে পরীক্ষামূলকভাবে গাড়ি চালু করা হবে। তবে হাতিয়ার ভেতরের সড়ক ব্যবস্থা বর্তমানে ঝুঁকিপূর্ণ ও চলাচলের অনুপযোগী হওয়ায় বাসটি হাতিয়ার অভ্যন্তরে প্রবেশ করবে না। যাত্রীদের বয়ারচর চেয়ারম্যান ঘাট থেকেই উঠানামা করতে হবে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে হাতিয়া–ঢাকা রুটে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য পরিবহন সেবার দাবি ছিল। নতুন এ সার্ভিস চালু হলে যাতায়াতে সময় ও ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।
তবে স্থায়ীভাবে সার্ভিস সচল রাখতে দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় উদ্যোগ নিলে ভবিষ্যতে বাস হাতিয়ার ভেতর পর্যন্ত চলাচল করতে পারবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
আরও বিস্তারিত সময়সূচি ও ভাড়া সংক্রান্ত তথ্য শিগগিরই জানানো হবে বলে পরিবহন সংশ্লিষ্টরা

নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমদ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমদ