ঢাকা | বঙ্গাব্দ

হাতিয়ায় ৪০ কেজি ওজনের জবাইকৃত হরিণ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : ৪ সেপ্টেম্বর, ২০২৬
হাতিয়ায় ৪০ কেজি ওজনের জবাইকৃত হরিণ উদ্ধার ছবির ক্যাপশন:
ad728
নোয়াখালীর উপকূলীয় দ্বীপ হাতিয়া উপজেলাধীন চর আতাউর সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪০ কেজি ওজনের একটি জবাইকৃত হরিণ উদ্ধার করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার কোস্টগার্ড স্টেশন হাতিয়া এ অভিযান পরিচালনা করে। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অসাধু হরিণের গোশত বিক্রেতারা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জবাইকৃত হরিণটি পরবর্তীতে হাতিয়া বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. মো. সালমান বিন শওকত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানায়।

নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন