ঢাকা | বঙ্গাব্দ

হাতিয়া কণ্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক দিলদার উদ্দিন অপুর ইন্তেকাল

  • নিউজ প্রকাশের তারিখ : ২ জুলাই, ২০২৬
হাতিয়া কণ্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক দিলদার উদ্দিন অপুর ইন্তেকাল ছবির ক্যাপশন: হাতিয়া কণ্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক দিলদার উদ্দিন অপু
ad728

নিজস্ব প্রতিবেদক: হাতিয়া কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক, লেখক, সাহিত্যিক ও সাংবাদিক দিলদার উদ্দিন অপু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার রাতে গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে নোয়াখালী প্রাইম হাসপাতালে নেওয়া হচ্ছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে থাকা অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দিলদার উদ্দিন অপু দীর্ঘদিন ধরে সাংবাদিকতা, সাহিত্যচর্চা এবং সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে হাতিয়াসহ বৃহত্তর নোয়াখালীর মানুষের কাছে পরিচিত মুখ ছিলেন। তিনি হাতিয়া কণ্ঠ পত্রিকা প্রতিষ্ঠা করে স্থানীয় সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

তাঁর মৃত্যুতে সাংবাদিক, সাহিত্যিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মরহুমের জানাজা ও দাফনের সময়সূচি পরে পরিবারের পক্ষ থেকে জানানো হবে।


নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
বিএনপি সরকার গঠন করায় বুড়িরচরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হবে

বিএনপি সরকার গঠন করায় বুড়িরচরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হবে