ঢাকা | বঙ্গাব্দ

সৌদি আরবে হাতিয়ার প্রবাসী নিখোঁজ, পরিবারের আহাজারি—দ্রুত উদ্ধারের দাবি

  • নিউজ প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
সৌদি আরবে হাতিয়ার প্রবাসী নিখোঁজ, পরিবারের আহাজারি—দ্রুত উদ্ধারের দাবি ছবির ক্যাপশন:
ad728
নোয়াখালীর হাতিয়া উপজেলার এক প্রবাসী বাংলাদেশি সৌদি আরবে নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। গত ১৭ তারিখ থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে স্বজনরা।

নিখোঁজ প্রবাসীর নাম ওমর ফারুক এমরান। তিনি নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর এলাকার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং রফিক উদ্দিনের ছেলে। জীবিকার তাগিদে তিনি সৌদি আরবে কর্মরত ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১৭ তারিখ থেকে তার সঙ্গে পরিবারের কোনো ধরনের যোগাযোগ সম্ভব হয়নি। মোবাইল ফোন বন্ধ থাকায় এবং সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও এখন পর্যন্ত তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

নিখোঁজ এমরান তিন সন্তানের জনক। তার হঠাৎ নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারে নেমে এসেছে চরম অনিশ্চয়তা ও দুশ্চিন্তা। সন্তানরা প্রতিদিন বাবার ফেরার অপেক্ষায় থাকলেও পরিবারের সদস্যদের চোখে এখন নির্ঘুম রাত আর উৎকণ্ঠা।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিসহ সবার সহযোগিতা কামনা করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

নিখোঁজ ব্যক্তির বিষয়ে কোনো তথ্য জানা থাকলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন স্বজনরা—

📞 যোগাযোগ (WhatsApp): ০১৮৬৮০৫২০১৯
📞 সৌদি আরব নম্বর: 0572402905

নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
দিনে বেশভূষায় নৌযান শ্রমিক, রাত নামলেই ভয়ংকর জলদস্যু

দিনে বেশভূষায় নৌযান শ্রমিক, রাত নামলেই ভয়ংকর জলদস্যু