সাংগঠনিক দশক উপলক্ষে উপশাখা প্রতিনিধি সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নোয়াখালী জেলা দক্ষিণ শাখার অন্তর্গত হাতিয়া উপজেলা।
সোমবার (৯ মার্চ) বিকাল ৩টায় হাতিয়া শহরের আম্বিয়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সমাবেশে উপজেলা ছাত্রশিবির সভাপতি আবদুল ওহাব বাবুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি ও জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নেতা অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা দক্ষিণ শাখা ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসাইন সিফাত এবং জেলা সাহিত্য সম্পাদক ওয়েজকোরনী সোহেল।
সমাবেশের শুরুতে হাতিয়া শহর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নূরুল আলম দারসুল কোরআন পেশ করেন।
সমাবেশে আগত ছাত্রশিবিরের জনশক্তিদের ২০২৬ সেশনে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
হাতিয়ার কথা