ঢাকা | বঙ্গাব্দ

রোববার ডাবল ট্রিপে চলবে ফেরি মহানন্দা

  • নিউজ প্রকাশের তারিখ : ২৫ জুলাই, ২০২৬
রোববার ডাবল ট্রিপে চলবে ফেরি মহানন্দা ছবির ক্যাপশন: ফেরি মহানন্দা
ad728

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:
হাতিয়া-চেয়ারম্যান ঘাট নৌপথে আগামীকাল রবিবার (২৬ জুলাই) ডাবল ট্রিপে চলাচল করবে ফেরি মহানন্দা। এদিন চেয়ারম্যান ঘাট থেকে হাতিয়ার উদ্দেশে প্রথম ট্রিপ ভোর ৪টা ৩০ মিনিটে এবং দ্বিতীয় ট্রিপ দুপুর ২টায় ছেড়ে যাবে।

অন্যদিকে, হাতিয়া থেকে চেয়ারম্যান ঘাটের উদ্দেশে প্রথম ট্রিপ সকাল ১০টা ৩০ মিনিটে এবং দ্বিতীয় ট্রিপ রাত ৮টায় ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

তবে গাড়ি লোড-আনলোড, জোয়ার-ভাটা ও নৌপথের পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা আগে বা পরে ফেরি ছেড়ে যেতে পারে বলে জানানো হয়েছে।

এ ছাড়া যান্ত্রিক ত্রুটি বা বৈরী আবহাওয়ার কারণে কর্তৃপক্ষ প্রয়োজনে এ সময়সূচি পরিবর্তন বা বাতিল করতে পারে। যাত্রী ও যানবাহন চালকদের নির্ধারিত সময়ের আগেই ঘাটে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : হাতিয়ার কথা

কমেন্ট বক্স
বিএনপির মৃত্যুঘণ্টা বেজে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপির মৃত্যুঘণ্টা বেজে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী